নাটকই হয়ে উঠেছিল মুনীর চৌধুরীর প্রতিবাদের ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মুনীর চৌধুরী একজন সাহিত্যিক, একজন শিক্ষক, সেই সঙ্গে একজন নাট্যকার। প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্য। ১৯৫২ সালে জেলে গেলেন। সেখানেই লিখলেন কবর নাটক। আবার জেলখানাতেই সেই নাটকের মঞ্চায়ন করলেন। সারা জীবনে যদি মুনীর চৌধুরী আর কিছু না-ও লিখতেন, তবুও বাঙালি চিরকাল তাঁকে সম্মানের সঙ্গে স্মরণ করত।গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে ‘শহীদ মুনীর চৌধুরী স্মারক বক্তৃতা-১’-এ এভাবেই বর্ণনা করা হয় মুনীর চৌধুরীর কীর্তির কথা। একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এর আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।বক্তৃতার বিষয় তিনটি নাটক হলেও আলোচনা চলে কবর নাটক ঘিরেই। আলোচকেরা বলেন, মুনীর চৌধুরী সেই সময়ে একটা প্রতিবাদ করার কথা অনুভব করেছিলেন। আর নাটককে করেছিলেন প্রতিবাদের মাধ্যম। জীবন দিয়ে তিনি প্রমাণ করে গেছেন, সত্যিকার অর্থেই তিনি বাঙালি।একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ, উপপরিচালক গোলাম সারোয়ার, রামেন্দু মজুমদার, এস এম মহসীন, লিয়াকত আলী লাকী, লুত্ফর রহমান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জাহিদ রিপন প্রমুখ।মূল গান আর ভাঙা গানে রবীন্দ্রনাথকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরে যে বৈচিত্র্য আছে, তা সবাইকেই মোহিত করে। তিনি বিশ্বের নানান দেশের গানের সুরকে নিজের বাণীতে বসিয়ে সৃষ্টি করেছিলেন জনপ্রিয় অনেক গান। সেই গানকে বলা হয় ভাঙা গান। গতকাল বৃহস্পতিবার এই ভাঙা গানের আয়োজন ছিল শিল্পকলায়। সঙ্গে ছিল রবীন্দ্রনাথের মূল গানও।শিল্পকলা একাডেমীর প্রযোজনা বিভাগের পরিচালনায় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে কবিগুরুর মূল গান আর ভাঙা গানের সম্মিলনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।শুরুতে রোকাইয়া হাসিনা গাইলেন, ‘বহে নিরন্তর অনন্ত’ এবং বুলবুল ইসলাম ‘এ কী এ সুন্দর শোভা’। সমবেতভাবে শিল্পীরা গাইলেন ‘না লাগি মোরি’ ও ‘রুমঝুম বরষে’ গান দুটি। আবার একক আয়োজন।সালমা আকবর গেয়ে শোনালেন ‘আনন্দধারা বহিছে ভুবনে’ ও মহিউজ্জামান চৌধুরী শোনালেন ‘আজি শুভ দিন’ গান দুটি। এরপর ‘বাজে বাজে রম্যবীণা’ গানের সঙ্গে নাচলেন শিল্পীরা। লাইসা আহমেদ লিসা ‘শূন্য হাতে ফিরিছে’, সাদি মহম্মদ ‘সুখহীন নিশিদিন’, মিতা হক ‘হূদয় স্পন্দন বনে’, চঞ্চল খান ‘বড় আশা করে’ ও লিলি ইসলাম ‘আহা আজি এ বসন্তে’ গাইলেন।আরও গেয়েছিলেন অদিতি মহসিন, তপন মাহমুদ, পাপিয়া সারোয়ার, ফাহিম হোসেন ও মুজিবুল কাইয়ুম। মৃদুল কান্তি চক্রবর্তীও গাইলেন ‘আমি কোথা পাব তারে’ গানটি। গানের ফাঁকে ফাঁকে ছিল রবীন্দ্রনাথের মূল গান আর ভাঙা গান নিয়ে ধারাভাষ্য। সমবেতভাবে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় রবীন্দ্রময় এই আয়োজন।