নাটকের সিদ্ধান্ত সমাজে বাস্তবায়ন করবে দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, নাটকের মাধ্যমে সমাজে কোনো সিদ্ধান্তের প্রয়োগ করা যায় না। শুধু ইঙ্গিত দেওয়া যায়। এটি বাস্তবায়নের দায়িত্ব দর্শকের।
গত শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুশীলন নাট্যদলের তিন যুগ পূর্তি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রামেন্দু মজুমদার বলেন, পাকিস্তান আমলের চেয়ে এখন সাম্প্রদায়িক ঘটনা ১০ গুণ বেড়েছে। রাজনীতিতে ধর্মের অপব্যবহার এর মূল কারণ। সাম্প্রদায়িক ধ্যানধারণার মূলোৎপাটন করতে স্কুল পর্যায় থেকেই সংস্কৃতির চর্চা প্রয়োজন।
‘আপন আলোয় খুঁজি বিশ্বরূপ’ স্লোগানে সকালে সাড়ে নয়টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।