নাটমণ্ডলে দ্য উইভার্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাট্যকলা বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাট্যোত্সব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্সবে মঞ্চস্থ হয় গেরহার্ট হপ্টম্যানের লেখা নাটক দ্য উইভার্স। স্নাতক সমাপনী পাশ্চাত্য অভিনয় পদ্ধতি অনুশীলন প্রযোজনা এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদুুল কবির। অনুবাদ করেছেন ইসমাইল মোহাম্মদ।দ্য উইভার্স নাটকটি জীবনঘনিষ্ঠ। অধরা স্বপ্ন আর সীমাহীন কষ্টের মাঝে যাপিত জীবনের কশাঘাতে নিষ্পেষিত মানুষের আখ্যান। নাট্যকার ১৮৪৪ সালের জার্মানির সাইলেশিয়ার বয়নশিল্পীদের বিপ্লবের বর্ণনা দিয়েছেন নাটকে। শতবর্ষ আগে সর্বগ্রাসী লুটেরা ধনীদের বর্বর শোষণের স্বরূপ উন্মোচিত হয়েছে গল্পে। সাধারণ মানুষের জীবনের পরতে পরতে অসারতা, বঞ্চনা, পীড়ন ও শোষণের পাশাপাশি তাদের সীমাহীন স্বপ্নকে স্পর্শ করেছেন নাট্যকার।নাটকের অভিনয়শিল্পীরা বলতে চেয়েছেন, শ্রেণীবৈষম্যের যে ছবি এ গল্পে চিত্রিত হয়েছে, তা বিশ্বায়নের এই সময়েও ব্যতিক্রম নয়। সময় গড়িয়ে গেছে, বদলায়নি পরিস্থিতি। ক্ষুধা-দারিদ্র্যের করাঘাতে বাংলাদেশের তাঁতিরা আজ প্রায় নিঃসম্বল, নিঃসঙ্গ। উত্সব চলবে কাল শনিবার পর্যন্ত।কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার ২০১০গতকাল জাতীয় প্রেসক্লাবে কবি আবু জাফর ওবায়দুল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার ২০১০’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ১৯ জন গুণী ব্যক্তিত্বকে এ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।