প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘ইভ টিজিং বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণকে না বলুন’ স্লোগান নিয়ে একটি নাটিকা প্রদর্শন করা হয়েছে।
গতকাল বুধবার সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সরকারি কলেজ, রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজ ও সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের শিল্পীরা যৌথভাবে নাটকটি মঞ্চায়ন করে। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে কর্নেল কে এম ইমাম আহসান, ব্যাটালিয়ন মেজর মোবাশ্বের হোসেন চৌধুরী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এস এস মনোয়ার হোসেন।