নাটেশ্বরে প্রত্নতত্ত্ব খননস্থলে মাটি ধসে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে প্রত্নতত্ত্ব খননকাজ চলার সময় মাটি ধসে চার শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন নাটেশ্বর গ্রামের অসির উদ্দিন দেওয়ান (৫০), সদর উপজেলার পানহাটা গ্রামের আল ইসলাম শিকদার (৫১), হৃদয় (৩০) ও নরসিংদী জেলার আনোয়ার হোসেন (৪০)। এঁদের মধ্যে অসির ও ইসলামকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খননকাজের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ নাটেশ্বরে খননস্থলের পশ্চিম-উত্তর কোণে মাটি ধসে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও খননকাজের পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আহত চারজনের মধ্যে দুজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি। বাকি দুজন সামান্য আহত হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।