নাটোর জেলা সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা সমিতির নতুন কমিটির সভাপতি হয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুস সামাদ মোল্লা। আগামী দুই বছর তাঁদের নেতৃত্বাধীন এই কমিটি দায়িত্ব পালন করবে। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে সমিতির সাধারণ সভায় ৪৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়। ১৯৮৭ সালে নাটোর জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।