নাটোর প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই সিঙ্গাপুরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন হাছান আলী (২৪)৷ চেষ্টা আর পরিশ্রম দিয়ে প্রায় লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ সিঙ্গাপুরে যেতে টাকা জমা দিয়ে বাড়ি ফিরছিলেন ট্রেনে৷ সেখান থেকে পড়ে মারা গেলেন। গতকাল বুধবার ভোরে ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে নাটোরের বাসুদেবপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে৷ হাছান আলী জয়পুরহাট সদর উপজেলার নূরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে৷
নাটোরের নলডাঙ্গা থানা ও নিহতের পারিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে হাছান সিঙ্গাপুরে যাওয়ার জন্য ঢাকায় যান টাকা জমা দিতে৷ কাজ শেষে রাতেই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে আবার বাড়ি ফিরছিলেন। গতকাল ভোররাত তিনটার দিকে গরমে অতিষ্ঠ হয়ে তিনি ট্রেনের দরজার কাছে এসে বসেছিলেন। এ সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান হাছান৷ পরে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
হাছানের দুলাভাই নাটোর কারাগারের কনস্টেবল কাজল হোসেন বলেন, আড়াই লাখ টাকা জমা দিয়ে হাছান বাড়ি ফিরছিলেন৷