নাটোরে এক ট্রাক ধান লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-নওগাঁ সড়কে ট্রাকের গতিরোধ করে ধান লুটে নিয়েছে দুর্বৃত্তরা৷ নাটোরের সিংড়ার কালীগঞ্জে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে৷ লুট হওয়া ধান কুষ্টিয়ার রশিদ এগ্রো এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের৷
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বুধবার রাতে নওগাঁ থেকে ৪৪০ মণ (২২০ বস্তা) ধান নিয়ে তাদের একটি ট্রাক নাটোর আসছিল৷ ট্রাকটি রাত সাড়ে আটটার দিকে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে৷ এ সময় তারা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে ধান নামিয়ে অন্য একটি ট্রাকে নিয়ে পালিয়ে যায়৷