নাটোরে ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চার তরুণ গ্রেপ্তার
নাটোরে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পুলিশ চার তরুণকে গ্রেপ্তার করেছে৷ গত বুধবার রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়৷
নলডাঙ্গা থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন খাজুরা গ্রামের রাকিব হোসেন (১৮), রাজিব হোসেন (১৮), সোহাগ হোসেন (১৮) ও আলামিন হোসেন (২২)৷
নলডাঙ্গা থানার ওসি মনির হোসেন বলেন, তরুণেরা ঘটনার রাতে ওই গ্রামে সারা রাত ধরে বনভোজন করেছেন৷ এর মধ্যে তাঁরা মরিয়ম আক্তারকে হত্যা করে৷ জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়৷ এ সময় সরকারের পক্ষ থেকে তাঁদের পাঁচ দিনের জন্য রিমান্ড চাওয়া হয়৷ আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে রিমান্ডের শুনািনর জন্য সময় দেন৷
গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা খাজুরা গ্রামের আবদুর রশীদের সপ্তম শ্রেণীপড়ুয়া মেয়ে মরিয়ম আক্তারের ঘরে ঢুকে তাকে ধর্ষণ ও হত্যা করে৷