নাটোরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ফজলুর রহমানকে (২২) সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমীন রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ফজলুর রহমান নামের এক কলেজছাত্রকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে এ ব্যাপারে সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

গতকাল বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুর রহমানকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।