নাটোরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারি এলাকায় এক ট্রাকের চাপায় অন্য এক ট্রাকচালকের দুই সহকারী নিহত হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আজ মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, পণ্যবাহী একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়া যাওয়ার পথে আইড়মারি এলাকায় বিকল হয়ে যায়। চালকের সহকারী রবিউল ইসলাম (৩২) ও রাজু আহম্মেদ (২২) ট্রাকটি মেরামতের চেষ্টা করার সময় পেছন থেকে অপর একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
নিহত রবিউল বড়াইগ্রামের রাজাপুর কলেজ পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। রাজু আহম্মেদ একই উপজেলার চরতেবাড়িয়া গ্রামের লুকমান হোসেনের ছেলে। রাজুর ভগ্নিপতি রবিউল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।