নাটোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গরু বোঝাই একটি মিনি ট্রাকের ধাক্কায় সন্তোষ বসাক (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তোষ বসাক শহরের হুগোলবাড়িয়া এলাকার যোগেশ বসাকের ছেলে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সন্তোষ বসাক বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় আসেন। এ সময় রাজশাহীগামী মিনি ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।