নাটোরে নয়নের জলা দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নাটোর শহরের পানিনিষ্কাশনের প্রধান পথ নয়নের জলা দখল করে নির্মাণ করা ২০টি অবৈধ স্থাপনা গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী হাকিম, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যেৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।পাউবো সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার নয়নের জলার দুই ধারে কয়েক বছর ধরে দখলদারেরা অবৈধ বসতি নির্মাণ করেন। প্রথম আলোতে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর Èপানিনিষ্কাশনের একমাত্র খালটিও বেদখলে' এবং গত বছর ১৬ এপ্রিল Èপানিনিষ্কাশনের খালে নতুন বসতি নির্মাণ' শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।