নাটোরে বিদ্যুতের দািবতে কার্যালয় ঘেরাও, আটক ১
নাটোর শহরে গতকাল শনিবার নিরবচ্ছিন্ন বিদ্যুতের দািবতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জেলা কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে শহরের আলাইপুরে অবস্থিত পিডিবির কার্যালয়ের সামনে স্থানীয়রা এসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দািবতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন৷
খবর পেয়ে পুলিশ এসে সৌরভ নামে এক বিক্ষোভকারীকে আটক করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের গািড় ঘেরাওসহ নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। অতিরিক্ত পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে সৌরভকে থানায় নিয়ে যায়। পরে পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন।
নাটোর পিডিবির নির্বাহী প্রকৌশলী আবদুর রশীদ বলেন, প্রচণ্ড গরমে চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না৷ তবে অল্প দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে৷