নাটোরে বয়লার বিস্ফোরণে চাতাল শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় বয়লার বিস্ফোরণে জামরুল ইসলাম (৪২) নামে এক চাতাল শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামরুল সদর উপজেলার তেলকুপি পাঁচআনিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেননি।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ত্রিমোহনী এলাকায় সাবেক ইউপি সদস্য আবু হেনার ধানের চাতালে গতকাল ভোর পাঁচটার দিকে ধান সিদ্ধ করছিলেন জামরুলসহ অন্য শ্রমিকেরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই জামরুল ইসলাম মারা যান। শমসের আলী ও আবদুল মান্নান নামে দুই শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে ভর্তি করেন।