নাটোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল বুধবার নাটোরের সিংড়া পৌরসভার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য পাঁচটি পৌরসভায়ও প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণ-পূর্ব বক্তব্যে নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মো. মশিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মুনশি শাহাবুদ্দীন। জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম সভায় সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণে সিংড়া পৌরসভা নির্বাচনের ১২টি ভোটকেন্দ্রের ১২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১৫৪ জন পোলিং এজেন্ট অংশ নেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে গোপালপুর, গুরুদাসপুর, নাটোর সদর ও নলডাঙ্গা পৌরসভার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।