নাটোরে মামলার চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ধারাবাহিক (সিরিজ) বোমা হামলার মামলায় গতকাল বুধবার চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা সোয়া ১১টায় মামলার আসামি নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আবদুর রশিদ, শিহাব উদ্দিন, হাফিজুর রহমান, শফিউল্লাহ তারেক, দেলোয়ার হোসেন ও শহিদুল ইসলামকে দেশের বিভিন্ন কারাগার থেকে এনে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এর পরপরই আদালত রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া সাক্ষী সার্জেন্ট আবদুল হালিম, নায়েক আবদুল মজিদ, কুরবান আলী ও সাহানুর রহমানের সাক্ষ্য গ্রহণ করেন। এ পর্যন্ত এই মামলার ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।
মামলার অভিযোগপত্রভুক্ত ১০ আসামির মধ্যে শায়েখ আবদুর রহমান, আবদুল আওয়াল ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের অন্য একটি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদালতে উপস্থিত অপর আসামিরাও অন্য মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পেয়েছেন।