নাটোরের মন্দিরে হামলা দুটি প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নওপাড়া দুর্গামন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাংচুর করেছে এবং মন্দিরের সামনের একটি খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে৷ গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে৷
পুলিশ, এলাকাবাসী ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গভীর রাতে নওপাড়া বাজারসংলগ্ন দুর্গামন্দিরে একদল দুর্বৃত্ত হামলা চালায়৷ দুর্বৃত্তরা মন্দিরের সামনের বাঁশের ফটক সরিয়ে একটি গঙ্গা ও একটি সরস্বতী প্রতিমা বের করে ভেঙে ফেলে৷ পরে মন্দিরের সামনের খড়ের একটি চালায়ও তাঁরা অগ্নিসংযোগ করে৷ স্থানীয় লোকজন গতকাল বুধবার সকালে মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান৷
মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার বলেন, রাতে কে বা কারা প্রতিমা দুটি ভেঙেছে তা বোঝা যাচ্ছে না৷
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।