নাটোর ও গাইবান্ধায় চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় টোল সেতুর পশ্চিমপারে গতকাল সোমবার ভোর পাঁচটায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে বসতঘরে গিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় দুই নারী নিহত ও দুটি শিশু আহত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাছে ঢাকা-রংপুর সহাসড়কের বোয়ালিয়া মোড়ে গতকাল সকাল আটটার দিকে দুটি বাসের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়।ভোর পাঁচটার দিকে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিংড়া টোল সেতুর পশ্চিম পাশের একটি বসতঘরে উল্টে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মালু প্রামাণিকের মেয়ে ফাইমা খাতুন (২২) ও সাগর আলীর স্ত্রী লিলি বেগম (১৯) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় শফিকুল ইসলাম (৭) ও সীমা খাতুন (৮)। গাইবান্ধায় নিহতেরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট গ্রামের মামুন মিয়ার স্ত্রী মণি আখতার (২৩) ও পলাশবাড়ী উপজেলার গিরিধারিপাড়া এলাকার লিটন মিয়া (৩০)।