নাটোর ও নওগাঁয় খড়ের পালা ও যানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর ও সিংড়া উপজেলার তিনটি পৃথক স্থানে খড়ের পালা, বাড়ি ও ভটভটিতে (শ্যালো ইঞ্জিনচালিত যান) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে নওগাঁর রাণীনগর উপজেলার পশ্চিম খট্রেশ্বর চকাদিন গ্রামে তুলাবোঝাই একটি ভটভটি ও কয়েকটি পরিবারের খড়ের পালা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
নাটোর ফায়ার সার্ভিস কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের তিনটি বাড়ির পাশের খড়ের পালায় আগুন দেয়। একই উপজেলার ছাতারদিঘি গ্রামের গিয়াস উদ্দিন পাঠানের বাড়িতেও দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাড়ির চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মহাসড়কে একটি পণ্যবাহী ভটভটিতে আগুন দেয়।
এদিকে নওগাঁর রাণীনগরে মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তরা উপজেলার কুবড়াতলি এলাকায় একটি ভটভটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। একই রাতে পশ্চিম খট্রেশ্বর এলাকার ১১টি খড়ের পালায় আগুন দেওয়া হয়।