নাটোর ও নওগাঁয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্যকেন্দ্রে চল যাই’ স্লোগান নিয়ে গতকাল রোববার নাটোর ও নওগাঁয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে গতকাল সকাল ১০টার দিকে শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে ফিরে যায়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদসহ অন্য চিকিৎসকেরা।

নওগাঁয় সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ডেপুটি সিভিল সার্জন কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন রওশন আরা খানম। বক্তব্য দেন চিকিৎসক সাম্মান আরা, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, পরিসংখ্যানবিদ আবদুস সবুর প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ প্রসব নিশ্চিত করতে হলে স্বাস্থ্যকেন্দ্রে শিশু জন্মানোর ওপর গুরুত্বারোপ করতে হবে। নারী শিক্ষার হার বাড়ানো এবং বাল্যবিবাহ নির্মূল করতে পারলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো সম্ভব হবে।