নাটোর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ওইসব দুর্ঘটনা ঘটে।
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে শনিবার বিকেলে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩২) নামের এক পথচারী নিহত হয়। তিনি বগুড়া জেলার বাসিন্দা। তাঁর লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার শেরুয়া বটতলা এলাকার মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন ধুনট উপজেলার পাঁচথুপি গ্রামের সোহেল রানা (৩৮) ও শেরপুর পৌরশহরের উত্তর সাহাপাড়ার খোকন ইসলাম (৩০)। এ ঘটনায় একজন আহত হন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক রাজু কামাল বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে চান্দাইকোনা থেকে শেরপুর শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সোহেল নিহত হন।