নাটোর ও বেড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নাটোরের সদর উপজেলায় গতকাল শনিবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। পাবনার বেড়ায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত এক দিনমজুর গতকাল মারা গেছেন।নাটোর-বনপাড়া সড়কের নাটোর সদর উপজেলার গাজিরবিল এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টায় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ছোট ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চালক যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের নাজমুল হোসেন (৩২) ও তাঁর সহকারী মিন্টু হোসেন (৪০) মারা যান।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার চৌরাস্তা পার হওয়ার সময় গত শুক্রবার ভোরে একটি মোটরসাইকেল নূরুল ইসলাম নামের (৭০) এক পথচারীকে ধাক্কা দেয়। ওই দিনই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। নূরুল ইসলামের বাড়ি হাতিগাড়া মহল্লায়। তিনি দিনমজুর ছিলেন।