নাটোর থেকে প্রতিবন্ধী নারী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর ও মাধনগর রেলস্টেশনের মাঝামাঝি জায়গা থেকে ১২ জানুয়ারি মিনু (৪০) নামের একজন মানসিক প্রতিবন্ধী নারী হারিয়ে গেছেন। তিনি নিজের নাম ও গ্রামের নাম বলতে পারেন।নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে সবুজ রঙের জামা, গায়ে খয়েরি চাদর ও জ্যাকেট ছিল। তাঁর মাথার চুল ছোট। লম্বা আকৃতির ওই নারীর গায়ের রং ফরসা, মুখ গোলাকার। এ ব্যাপারে নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ সন্ধান পেলে তাঁর বড় ভাই নাজিম উদ্দিন, পূর্ব মাধনগর, নাটোর বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে। মুঠোফোন: ০১৭১৫২৭১৪৯৩।