নাটোরে অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালককে মারপিট করা ও পৌরসভার নামে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে নাটোরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতি। গতকাল শনিবার সকাল থেকে জেলার সব আঞ্চলিক এবং জাতীয় সড়কে এসব পরিবহন চলাচল করেনি।
জেলা সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি হোসেন সরদার জানান, ২১ মে সিএনজি ও থ্রি হুইলার চালকদের কাছ থেকে টোল আদায় করাকে আদালত অবৈধ ঘোষণা করে তা বন্ধ করার জন্য পৌর মেয়রদের নির্দেশ দিয়েছেন। কিন্তু ২২ মে নলডাঙা সিএনজি স্ট্যান্ডে পৌর কর্তৃপক্ষ জোর করে টোল আদায় করে। এ সময় সাইদুর রহমান নামের এক সিএনজিচালককে মারপিট করা হয়। ওই ঘটনার প্রতিবাদে সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে।