নাটোরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় আজ শনিবার ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম নূরুল ইসলাম (৫৬)।
আজ সন্ধ্যা সাতটার দিকে দত্তপাড়া এলাকার নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলামের বাড়ি বড়াইগ্রামে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্ধ্যায় অটোরিকশাটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নূরুল ইসলাম অটোরিকশার নিচে চাপা পড়েন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অটোরিকশাটি আটক করা হয়েছে। চালক পলাতক।