নাটোরে অধ্যক্ষের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোলে আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ মাহবুবুল হকের বাড়ি থেকে পুলিশ গতকাল শুক্রবার ছয়টি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে। পুলিশের রিমান্ডে থাকাবস্থায় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ভোরে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ৯ এপ্রিল গোয়েন্দা পুলিশ বড়াইগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল হককে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে। পরের দিন মাহবুবুলের দেওয়া তথ্যমতে তাঁর বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে সাতটি রামদা উদ্ধার করা হয়। ১৮ এপ্রিল আদালতের মাধ্যমে তাঁকে পুলিশ রিমান্ডে নেয়।