নাটোরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের প্রথম রায় বাদীর পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের প্রথম রায় বাদীর অনুকূলে গেছে। ওই রায়ে বাদীর কাছে জমি প্রত্যর্পণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রায়ের কপি জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে। নাটোরের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের আনোয়ারা বেগম, তাঁর দুই সন্তান আনোয়ারুল ইসলাম ও মনিরুল ইসলাম তাঁদের ৬২ শতক জমি অবমুক্তি চেয়ে আবেদন করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে গত ৭ মার্চ বিচারক মো. জাহিদুল ইসলাম আবেদনকারীদের পক্ষে রায় দেন। গতকাল এ রায়ের কপি আদালত থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত নাটোরের ট্রাইব্যুনালে তিন হাজার ৪৭২টি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আবেদন জমা পড়েছে। এটাই এ আদালতের প্রথম রায়।মামলার বাদী পক্ষের আইনজীবী ব্রজেন্দ্রনাথ সরকার বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’জেলা প্রশাসকের নাজির রমজান আলী রায়ের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।