নাটোরে অস্ত্রসহ গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নাটোর-ঢাকা মহাসড়ক থেকে গতকাল শনিবার ভোররাতে দেশি একটি শাটারগান ও তিনটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বজলুর রহমান, শুভ ইসলাম ও মো. মামুন। তাঁদের বাড়ি জেলার সিংড়া উপজেলায়। তাঁরা আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে ডিবি।নাটোরে ডিবির উপপরিদর্শক (এসআই) ফজলার রহমান জানান, নাটোর-ঢাকা মহাসড়কে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশির জন্য থামানো হয়। কিন্তু গাড়ি থামানোর পরপরই তিনজন নেমে পালানোর চেষ্টা করেন। তখন তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ ও গাড়ি তল্লাশি করে একটি দেশি শাটারগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়।