নাটোরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের হুগোলবাড়িয়া মহল্লায় গত মঙ্গলবার সন্ধ্যায় রেলের সংকেত কক্ষ থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে থেকে পিস্তল, গুলি, বিদেশি মুদ্রা ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁরা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।
র‌্যাব সূত্র জানায়, গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হুগোলবাড়িয়া মহল্লায় রেলের একটি সংকেত কক্ষে অভিযান চালিয়ে কাজী সেলিম ও রেজাউল করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, ১১টি গুলি, তিনটি ম্যাগজিন, ২৪টি ইয়াবা বড়ি, ১৯টি সিম কার্ডসহ চারটি মুঠোফোন, কয়েকটি ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
থানা হেফাজতে সেলিম ও রেজাউল তাঁদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযোগ অস্বীকার করেছেন।