নাটোরে আ.লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালানো নিয়ে নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ী গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শামিম হোসেনের পক্ষে প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম ও তাঁর সহযোগীরা হামলা চালান। এতে বিএনপির সমর্থক আনোয়ার হোসেন (৩২) আহত হন। এর জের ধরে গতকাল সকালে বিয়াশ বাজারের পাশে বেড়াবাড়ী গ্রামে শামিম হোসেনের সমর্থকেরা এক আওয়ামী লীগ কর্মীকে লাঞ্ছিত করেন। পরে রেজাউল ও তাঁর লোকজন নিয়ে বেড়াবাড়ীতে বিএনপি কর্মীদের ওপর হামলা চালান। এতে সূর্য, আফজাল হোসেন, রিপন, কিরণ, সবুজসহ নয়জন আহত হন।