নাটোরে আগুনে পাঁচটি ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার বাসিলা গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। এ সময় একটি ঘরের মালিক ও তিনটি গরু অগ্নিদগ্ধ হয়।নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বাসিলা গ্রামের আছের আলীর (৪৮) বাড়ির গোয়ালঘরে আগুন লাগে। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে পাঁচটি ঘর পুড়ে যায়। গোয়ালঘরে মশা তাড়ানোর ধোঁয়া সৃষ্টি করতে গেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ধরে যাওয়া টিনের একটি চাল গায়ের ওপর পড়লে আছের আলীর পেট ও মুখ পুড়ে যায়। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।