নাটোরে আগুনে পুড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লায় দমকল স্টেশনসংলগ্ন একটি বাড়িতে আগুন লেগে দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত পৌনে দুইটায় এ ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকলকর্মীরা ধারণা করছেন।নাটোর দমকলকর্মীরা জানান, শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লার আবদুস সালাম ফকিরের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে ওই বাড়ির টিনের তৈরি তিনটি ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে বাড়ির অন্য সদস্যরা বের হয়ে যেতে সক্ষম হলেও আবদুস সালামের ছেলে তানজিম ফকির (১৫) ঘটনাস্থলেই মারা যায়। তানজিম ফকির নাটোর সরকারি কারিগরি স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র। বাড়ির মালিক আবদুস সালাম ফকির জানান, দমকল স্টেশন থেকে তাঁর বাড়ির দূরত্ব মাত্র ৫০০ গজ দূরে। কিন্তু তাঁরা আতঙ্কিত হয়ে খবর দিতে পারেননি।