নাটোরে আরও পাঁচ লাখ টাকার টিকার হদিস মিলছে না
নাটোরে চুরি হওয়া ১২ লাখ টাকার টিকা উদ্ধারের পর জেলা সিভিল সার্জন কার্যালয়ের গুদামে রক্ষিত আরও সোয়া পাঁচ লাখ টাকার টিকা ও সিরিঞ্জের হদিস মিলছে না।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার ১২ লাখ টাকার টিকা উদ্ধারের পর গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুদামের মালামাল গণনা করা হয়েছে। গণনা শেষে ২৫০টি পেন্টাভেলেন্ট টিকা, টিটি টিকা এক হাজার ৭৫০, পোলিও টিকা ২৫০, ৫ মি.মি. সিরিঞ্জ এক হাজার ৩৫০ এবং ১১ হাজার ৪০০টি ৩ মি.মি. সিরিঞ্জের হিসাব পাওয়া যায়নি। স্টক লেজার অনুযায়ী, ওই সব টিকা ও সিরিঞ্জ মজুদ থাকলেও গুদামে সেগুলো পাওয়া যায়নি। এসব টিকা ও সিরিঞ্জের বাজারমূল্য প্রায় শোয়া পাঁচ লাখ টাকা। মালামাল গণনার সময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত আরেফিন, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুলশি রায়।চুরি হওয়া টিকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই আবদুল হান্নান জানান, ‘গুদামের স্টক লেজারে মালগুলো আছে, কিন্তু গুদামে পাওয়া যায়নি।