নাটোরে ইউপি ভবন থেকে ৬৯টি ফটোস্ট্যাট মেশিন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের তিনটি কক্ষ থেকে ৬৯টি ফটোস্ট্যাট মেশিন উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব) সদস্যরা গতকাল শনিবার বিকেলে এই মালামালসহ ছয়জনকে আটক করেছে।র্যাবের দাবি, উদ্ধার করা ফটোস্ট্যাট মেশিনগুলো অবৈধ এবং এর মূল্য দেড় কোটি টাকা হবে।আটক হওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার রবিউল ইসলাম, সদর উপজেলার আনোয়ার হোসেন ও শেরপুর উপজেলার আরিফুল ইসলাম, রাজশাহীর রাজপাড়া মহল্লার আনোয়ার আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আতিক আহম্মেদ ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুমন। একই সঙ্গে কাফুরিয়া ইউপি চেয়ারম্যান খবির উদ্দিন শাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।