নাটোরে ইউপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোম গ্রামে গতকাল শুক্রবার সকালে একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ফালার আঘাতে তিনি নিহত হন বলে জানা গেছে।বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বড়াইগ্রাম ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম ওরফে দুখু মিয়া (৩৫) ও তাঁর সহোদর চুনু মিয়া নিজ বাড়ির পাশের বাগান থেকে আমগাছ কাটছিলেন। এ সময় প্রতিবেশী ইদ্রিস আলী গাছ কাটতে বাধা দেন। একপর্যায়ে ইদ্রিস আলীর ছেলেরা ফালা, রাম দা ও ছুরি নিয়ে তাঁর ওপর হামলা করেন। ফালা ও ছুরির আঘাতে তাঁরা দুই ভাই গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দুখু মিয়া ও চুনু মিয়াকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুখু মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত ইদ্রিস আলী (৬০) ও তাঁর ছেলে মকবুল হোসেনকে (৩০) আটক করা হয়েছে।