নাটোরে ইটভাটার ব্যবস্থাপককে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মহাদেব চন্দ্র (৫৫) নামের এক ব্যক্তিকে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। মহাদেব উপজেলার গড়মাটি এলাকার মেসার্স কুণ্ডু ব্রিকসের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ এ ঘটনায় ইটভাটার নৈশপ্রহরী শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মহাদেব চন্দ্রের বাড়ি রাজশাহীর চারঘাট থানার অনুপমপুর গ্রামে।