নাটোরে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাজমুস সালেহীন গত সোমবার থেকে নিখোঁজ রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিত্সক আবদুস সালামের একমাত্র ছেলে নাজমুস সালেহীন সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরে। বিকেলে শুভ নামের এক বন্ধুর বাসায় নোট আনতে যাওয়ার কথা বলে সে বের হয়, পরে আর বাড়ি ফেরেনি। সালেহীনের মামা শহীদুজ্জামান জানান, সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। সবুজ গেঞ্জি ও প্যান্ট পরে সে বাসা থেকে বের হয়েছিল। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, বিষয়টি তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন।