নাটোরে একুশের বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোর শহরের কানাইখালি মাঠে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, নাটোর-২-এর সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বণিক ও জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান। ২৪ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।