নাটোরে কার্ভার্ড ভ্যানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এস. এ কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ড ভ্যান আগুন লেগে পুড়ে গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ছবি: প্রথম আলো।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এস. এ কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ড ভ্যান আগুন লেগে পুড়ে গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ছবি: প্রথম আলো।

নাটোরের আড়াইমারি ব্রীজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বৃহষ্পতিবার দিবাগত রাতে এস. এ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আগুনে পুড়েছে। 


এস. এ কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ দাবি করেছে, এ ঘটনায় তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই কাভার্ড ভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর কার্যালয় থেকে বিভিন্ন পার্সেল নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত ১টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার আড়াইমারি ব্রীজ এলাকায় টহল পুলিশ ভ্যানটির পেছনের অংশে আগুন দেখতে পায়। পুলিশ সংকেত দিয়ে ভ্যানটি থামায়। পরে পুরো কাভার্ড ভ্যানে আগুন ছড়িয়ে পড়ে। গুরুদাসপুর ও নাটোর ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। কার্ভার্ডভ্যানে আগুন জ্বললেও চালক-ব্যবস্থাপক কেউ জানতেন না বলে দাবি করেছেন। পুলিশের নজরে না এলে অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কা ছিল। ঘটনার তদন্ত চলছে।