নাটোরে গুলি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের দত্তপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর সোয়া দুই লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর ইসলামী ব্যাংক শাখা থেকে সোয়া দুই লাখ টাকা তুলে ব্যবসায়ী ইয়াছিন আলী (৩৮) ও আওয়াল হোসেন (৪৫) মোটরসাইকেরযোগে নিজ বাড়ি সদর উপজেলার হয়বতপুরে ফিরছিলেন। পথে দত্তপাড়ার কাছে ফাঁকা জায়গায় দুই ছিনতাইকারী মোটরসাইকেলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আওয়ালের বুকে গুলি লাগে। এ সময় দুজনই মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। পরে ছিনতাইকারীরা তাঁদের কাছে থাকা দুই লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।