নাটোরে গৃহকর্মী খুন গৃহকর্তাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর এলাকার নতুন পশ্চিমপাড়া গ্রামে গত বৃহস্পতিবার এক গৃহপরিচারিকা খুন হয়েছে।এ ঘটনায় গৃহকর্তাসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত গৃহপরিচারিকার ভাই গুলজার হোসেন এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া দুজনসহ তিনজনকে আসামি করে গতকাল শুক্রবার বাগাতিপাড়া থানায় মামলা করেছেন।বাগাতিপাড়া থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়ার গ্রামের শামসুল ইসলামের মেয়ে সালমা খাতুন (১৪) চার বছর ধরে নতুন পশ্চিমপাড়া গ্রামের এনামুল হকের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। বৃহস্পতিবার সালমাকে বাড়িতে রেখে এনামুলসহ তাঁর পরিবারের সদস্যরা অন্যত্র দাওয়াত খেতে যান। রাত আটটার দিকে এনামুলের বাবা ইয়াকুব আলী বাড়িতে ফিরে দেখেন নিজ শোবার ঘরে সালমার লাশ পাটি দিয়ে ঢেকে রাখা। ঘটনাটি পুলিশকে জানালে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ একই সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহকর্তা এনামুল হক ও প্রতিবেশী এমদাদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে।ওসি মির্জা আবদুস সালাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।