নাটোরে গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুড়ে মারা এসিডে ঘুমন্ত অবস্থায় কদভানু বেগম (৩৫) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।ওই গৃহবধূর স্বামী তাজুল ইসলাম একটি ফৌজদারি মামলায় দুই মাস ধরে নাটোর জেলা কারাগারে আটক আছেন।নাটোর থানা সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কদভানুর ওপর এসিড নিক্ষেপ করে। ওই সময় তিনি ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে তাঁকে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। রাতেই উন্নত চিকি ৎ সার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসিডে তাঁর বাঁ হাত ও পাঁজরের বাঁ পাশ ঝলসে গেছে। কারা কী কারণে এসিড মেরেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।সদর হাসপাতালের আবাসিক চিকি ৎ সক আবদুল গনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে, কদভানুর শরীরে এসিড ছোড়া হয়েছে। উন্নত চিকি ৎ সার জন্য তাঁকে রাজশাহীতে পাঠানো হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গত শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলামসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানালা দিয়ে এসিড ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’