নাটোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার নওদাপাড়া গ্রামে গত শনিবার রাতে সেলিনা বেগম (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত সেলিনার স্বামী ও তাঁর সতীনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে নওদাপাড়া গ্রামের সোলায়মান হোসেন তাঁর স্ত্রী সেলিনাকে তাঁর ভাইয়ের কাছ থেকে ৪০ হাজার টাকা এনে দিতে বলেন। সেলিনা রাজি না হওয়ায় সোলায়মান এবং তাঁর প্রথম স্ত্রী নাসিমা বেগম বাঁশের মুগুর দিয়ে সেলিনাকে বেদম মারধর করেন। গুরুতর জখম হওয়ার পরও তাঁর কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। খবর পেয়ে সেলিনার ভাই মকবুল হোসেন রাতেই বোনকে স্থানীয় এক চিকিৎসককে দিয়ে চিকিৎসা করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সেলিনা মারা যান।নিহত সেলিনার ভাই কামাল হোসেন গতকাল রোববার নলডাঙ্গা থানায় মামলা করেন। এতে সোলায়মান হোসেন ও নাসিমা বেগমকে আসামি করা হয়।কামাল হোসেন বলেন, প্রায় ১৫ বছর আগে সোলায়মানের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের সময় তাঁকে ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও ৪০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। ওই টাকার জন্য প্রায়ই তাঁর বোনকে মারধর করতেন সোলায়মান।