নাটোরে চিকি ৎ সকের কাছে চাঁদা দাবি ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের এক চিকি ৎ সকের কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে মারধর করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী শহরের কানাইখালীর মাসুদ অপটিক্যালের মালিক মামুন হাসান মাসুদ (৩৬)। নাটোর চক্ষু ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এস এম এ বি সিদ্দিকের নাটোর থানায় দায়ের করা চাঁদাবাজির অভিযোগে করা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।ব্যবসায়ী মামুন হাসান মাসুদ বলেন, ‘ব্যবসার স্বার্থে আমি ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম। তবে চাঁদা চাইনি। চাঁদা চাওয়ার অভিযোগ মিথ্যা।’ সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত চলছে।