নাটোরে ছাত্রলীগ কর্মীর রগ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার পরপরই গতকাল বুধবার দুপুরে নাটোর শহরের রসুলের মোড়ে ছাত্রলীগের এক কর্মীর হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার জের ধরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে আজিজুল নামের এক ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের কর্মী সাব্বির ও নেপাল বাড়িতে ফেরার পথে শহরের রসুলের মোড়ে দুপুর একটায় সাব্বিরকে প্রতিপক্ষের লোকজন আটক করে। এ সময় প্রতিপক্ষ তাঁর দুই হাতের রগ কেটে দেয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।