নাটোরে ছয় ঘণ্টা অটোরিকশা ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে অটোরিকশার চালক শুকুর হোসেন ওরফে কালুসহ তিন চালককে হত্যার প্রতিবাদে গতকাল সোমবার ছয় ঘণ্টা ধর্মঘট পালন করেছেন অটোরিকশার চালকেরা।জেলার অটোরিকশার চালকেরা গতকাল সকাল ছয়টা থেকে ১২টা পর্যন্ত ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখেন। জানা যায়, বেলা ১১টার দিকে চালকেরা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন। এ সময় চালক কার্তিক দাস বলেন, অবিলম্বে অটো চালক কালুসহ তিন চালকের হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা সড়কপথে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দাবি করেন। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে আটটার দিকে নাটোর শহরের বাইপাস সড়কের মহিলা কলেজের সামনে অটোচালক শুকুর হোসেনকে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।