নাটোরে জনপ্রতিনিধির বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ২১টি গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা ওই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছেন।গত শনিবার রাতে তাঁদের আটকের পর র‌্যাব বাদী হয়ে মামলা করে। পরের দিন তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার রাত আটটার দিকে ছাতনী ইউনিয়নের ওই গ্রামের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালান। এ সময় ছাতনী ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলীর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ২১টি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব সদস্যরা ইউপি সদস্য বাবর আলী (৪২), তেলকুপি গ্রামের আবুল কাশেম (৩৬) ও টাঈাইলের আসিফ হোসেনকে (৩২) আটক করেন। অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১-এর উপপরিচালক লে. কর্নেল কাওছার মাহমুদ বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার গোপন খবর পেয়ে আমরা অভিযান চালাই।’নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের গত রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।