নাটোরে জোড়া খুন মামলার আসামির মৃত্যুদণ্ড বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে দুই বোনকে হত্যার দায়ে অভিযুক্ত মো. আজিজুল হকের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ আসামির আবেদন (জেল পিটিশন) খারিজ করেন।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও আসামিপক্ষে আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা মামলা পরিচালনা করেন। পরে মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘আজিজুলের আবেদন আপিল বিভাগ খারিজ করায় তাঁর মৃত্যুদণ্ড বহাল রইল। ফলে আসামির দণ্ড কার্যকরে কোনো বাধা নেই। তবে আসামির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে।’আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি বড়াইগ্রাম থানার বাসিন্দা নুরুল ইসলামের দুই মেয়ে পাখি খাতুন ও সুমাইয়া খাতুন খুন হন। ওই দিন নুরুল ইসলাম বাদী হয়ে তাঁর বাড়ির ভাড়াটে মো. আজিজুল হকের বিরুদ্ধে হত্যা মামলা করেন।