নাটোরে টেগরা পদ্ধতিতে ধান রোপণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে প্রথমবারের মতো টেগরা পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। ধানের চারা রোপণ থেকে শুরু করে ধান বিপণন পর্যন্ত চাষিরা এই পদ্ধতির সুবিধা ভোগ করবেন। সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও প্রাণ অ্যাগ্রো লিমিটেডের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দিয়াড় সাতুরিয়া মাঠে ৫০ একর জমিতে ধান রোপণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

উদ্যোক্তারা জানান, বর্তমানে ধানের চারা উৎপাদনে ভালো বীজের অভাব ও চারা রোপণে শ্রমিক-সংকট চাষিদের জন্য বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য সিনজেনটা নিজস্ব খামারে বীজ থেকে চারা উৎপাদন শুরু করেছে। উৎপাদিত এসব চারা তারা নিজস্ব উদ্যোগে চাষিদের জমিতে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে রোপণের পদ্ধতি উদ্ভাবন করেছে। ধান ওঠানোর পর বাজারজাতকরণে কাজ করবে প্রাণ অ্যাগ্রো।

টেগরা পদ্ধতিতে ধান রোপণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক রহমত উল্লাহ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেগরার পরিচালক এ বি এম জিয়াউর রহমান, প্রাণ অ্যাগ্রোর মহাব্যবস্থাপক সৈয়দ সরওয়ার হোসেন, সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপক সামসুজ্জামান ও নাটোরের পরিবেশক লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম।